Sylhet Today 24 PRINT

নওগাঁয় জেএমবির ২ সদস্য গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০১৬

নওগাঁর রাণীনগর ও আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে।

আটক জেএমবির দুই জন  হল- রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের মহির শেখের ছেলে হিসাব শেখ (৫০) এবং আত্রাই উপজেলার ভাবানীপুর গ্রামের নজির উদ্দিন ছেলে মোজাহার উদ্দিন (৩০) ।

রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে লোহাচুড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত জেএমবি সদস্য হিসাব শেখকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি জানান, এসময় তার ঘর তল্লাশি করে ২টি ককটেল ও ১টি ধারালো রামদা উদ্ধার করা হয়। হিসাব শেখ তৎকালীন বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, বিশেষ অভিযানে উপজেলার ভবানীপুর গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে মোজাহার উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। ওসি জানান, গ্রেফতার মোজাহার জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি’র সদস্য। এছাড়া তৎকালীন বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.