Sylhet Today 24 PRINT

ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুন, ২০১৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে অশ্লীল একটি ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় বায়েজিদ মন্ডল (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।   

শুক্রবার (১৭ জুন) ভোরে উপজেলার রাজারহাট বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি রাজারহাট বাজার এলাকার আবদুল রাবিক মন্ডলের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, রায়েজিদ তার মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে একটি অশ্লীল ছবি তৈরি করে সেটি ফেসবুকে দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়। ওসি জানান,এ ঘটনায় বায়েজিদের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা করা হবে ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.