Sylhet Today 24 PRINT

রাজধানীতে কথিত বন্দুকযুদ্ধে যুবক নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

রাজধানী ঢাকার খিলগাঁওয়ে অজ্ঞাত পরিচয় এক যুবক কথিত বন্দুকযুদ্ধে গোয়েন্দা পুলিশের গুলিতে নিহত হয়েছে।

শনিবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে।

খিলগাঁও থানার এসআই নীরেন্দ্র নাথ পাল বলছেন, শনিবার রাত ২টার দিকে খিলগাঁও মেড়াদিয়া বাঁশপট্টি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘সন্ত্রাসীদের’ গোলাগুলি হলে ওই যুবক গুলিবিদ্ধ হন।
পুলিশ জানায়, নিহত যুবকের বয়স ৩০ থেকে ৩৫ বছর। তার মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, শনিবার রাত ৩টার দিকে খিলগাঁওয়ের পুলিশ এক যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.