Sylhet Today 24 PRINT

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হলেন নুরুজ্জামান

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদ। রোববার দুপুরে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে এ দফতরের নতুন দায়িত্ব দিয়ে মন্ত্রিসভা পুনর্গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বিয়ষটি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গত বছরের ১৪ সেপ্টেম্বর সমাজ কল্যাণমন্ত্রী মহসিন আলী মারা যাওয়ার পর মন্ত্রণালয়ের দেখভাল করছিলেন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন। তিনি গত ১১ মে হঠাৎ করে তিনিও মারা গেলে মন্ত্রিত্ব শূন্য হয়ে পড়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়।

এরপর থেকে এ মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব চলে যায় প্রধানমন্ত্রীর দায়িত্বে। প্রতিমন্ত্রী মারা যাওয়ার ৪০ দিনের মাথায় রোববার খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমদ খাদ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রণালয়েও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

মন্ত্রিসভা পূনর্গঠন সংক্রান্ত্র একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.