Sylhet Today 24 PRINT

রাজধানীতে বাসে আগুন, নাশকতা

নিউজ ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৫

রাজধানীর পুরানা পল্টনে নিউ ভিশন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রোববার (০৪ জানুয়ারি) বেলা ১টা ৪০ মিনিটে এ ‍ঘটনা ঘটে। 


সরেজমিনে দেখা যায়, পুরানা পল্টনে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের সামনে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 


তবে তাৎক্ষণিকভাবে আগুনে হত‍াহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে পুলিশের জলকামান নিয়ে আসার আগেই বাসটির অর্ধেক পুড়ে যায়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.