Sylhet Today 24 PRINT

টিএসসিতে ককটেল বিস্ফোরণ, আহত ১

নিউজ ডেস্ক |  ১৬ মার্চ, ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবদুল মজিদ নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিএসসির পূর্ব পাশের সড়কে হঠাৎ বিকট শব্দে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত শিক্ষার্থী-জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে, আহত আবদুল মজিদকে পুলিশের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.