অনলাইন প্রতিবেদক | ২১ জুন, ২০১৬
খ্যাতনামা সাংবাদিক সন্তোষ মণ্ডল আর নেই। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
জানা যায়,স্থানীয় সময় সোমবার দুপুরে নিজ কর্মস্থলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেলআই এর বার্তা সম্পাদক ও চ্যানেলআই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান।
ফেসবুকে তিনি লিখেছেন, "ঘুম থেকে উঠেই আরো একটি শোকের সংবাদ। আমাদের সহকর্মী সন্তোষ মণ্ডল চলে গেছেন। নিউ ইয়র্কে ছিলেন তিনি। ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর সেখানে একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।"
সন্তোষ মণ্ডল চ্যানেল আইয়ের ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার ছিলেন। এছাড়াও তিনি দৈনিক সংবাদ ও ডেইলি সানে কাজ করেছেন। সর্বশেষ তিনি অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন।