সিলেটটুডে ডেস্ক | ২১ জুন, ২০১৬
ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রকে উপমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হচ্ছে।
এর ফলে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন মন্ত্রী হিসেবে এবং নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী উপমন্ত্রী হিসেবে সুযোগ-সুবিধা ভোগ করবেন।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এমন তথ্য জানিয়েছেন। সচিব বলেন, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে এই মর্যাদা বৃদ্ধি করা হয়।