Sylhet Today 24 PRINT

মন্ত্রীর মর্যাদা পেয়ে পতাকায় চুম্ব‌ন

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুন, ২০১৬

পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের দুই মেয়র। এ মর্যাদা পাওয়ার পর বাংলাদেশের জাতীয় পতাকায় চুম্বন করলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন।

এর আ‌গে তারা প্র‌তিমন্ত্রীর মর্যাদা ভোগ করতেন। মঙ্গলবার (২১ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জা‌রির পর জা‌তীয় পতাকার প্র‌তি গভীর শ্রদ্ধা জ্ঞাপন কর‌লেন মেয়র সাঈদ খোকন। তি‌নি তার অ‌ফিস ক‌ক্ষে রাখা জাতীয় পতাকার লাল বৃ‌ত্তে চুমু দি‌য়ে আক‌ড়ে রা‌খেন দীর্ঘক্ষণ।

এই খু‌শির খব‌রে বুধবার (২২ জুন) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কর্পোরেশনের নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে সকাল সা‌ড়ে ১০ টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.