Sylhet Today 24 PRINT

মুক্তাগাছায় ট্রাকচাপায় নিহত ৩, আহত ২

সিলেটটুডে ডেস্ক |  ২৪ জুন, ২০১৬

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় ট্রাকচাপায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুন) সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে নাম পরিচয় জানা যায়নি।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, একটি যাত্রীবাহি সিএনজি চালিত ‍অটোরিকশা জামালপুর থেকে ময়মনসিংহে আসছিলো। মুক্তাগাছা চেঁচুয়াকুড়িপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিক্সার ৩ যাত্রী নিহত ও ২ জন আহত হন।

আহতদের  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.