Sylhet Today 24 PRINT

এখনো পুলিশ হেফাজতেই রাখা হয়েছে এসপি বাবুলকে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

চট্টগ্রামের বহুল আলোচিত মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে তার স্বামীকে এসপি বাবুল আক্তারকে শুক্রবার রাত সাড়ে ১২টায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার পর তাকে এখনো নিজেদের হেফাজতেই রেখেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আরও পড়ুন-  মধ্যরাতে এসপি বাবুল আক্তারকে নিয়ে গেছে ডিবি

শ্বশুর বাড়ি খিলগাঁওতে অবস্থান করছিলেন তিনি। সেখান থেকেই মধ্যরাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ায় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশের একটি সূত্রের বরাতে এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। এত রাতে কেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য তোলে নেয়া হল সে নিয়ে বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে।

তবে বাবুল আক্তারকে তোলে কোন খবর নেই বলে জানিয়েছে পুলিশ। যদিও বাবুল আক্তারের শ্বশুর জানিয়েছেন রাত ১টার দিকে তাকে তোলে নেয়ার পর তার সাথে আর যোগাযোগ করা যাচ্ছে না।

এদিকে মিতু হত্যায় সরাসরি জড়িত সন্দেহে আবু মুছা (৪৫) ও এহতেশামুল হক ভোলা (৩৮) নামে দুই ব্যক্তিকে ইতোমধ্যেই আটক করেছে পুলিশের একটি ইউনিট। এরা দু’জনই এসপি বাবুল আক্তারের সোর্স হিসেবে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে টাকা নিয়ে ভাড়াটে খুনি হিসেবে তারা মিতুকে হত্যা করেছে অথবা সাহায্য করেছে। তাছাড়া মিতু হত্যায় যে অস্ত্রটি ব্যবহার হয়েছে, সেটি নাকি বাবুল আক্তরের সোর্স বিভিন্ন সময় ভাড়া দিতো।


প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি’র মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে গোয়েন্দা পুলিশ, র‌্যাব, সিআইডি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই)। তবে মামলার মূল তদন্তে আছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। তবে সবগুলো সংস্থা মিলে এখন পর্যন্ত এ ঘটনার কোন রহস্য উদঘাটন করতে পারেনি তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.