Sylhet Today 24 PRINT

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মাহবুব গুরুতর আহত

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।  বর্তমানে তিনি দিনাজপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন। দুর্ঘটনায় অজ্ঞান হয়ে পড়লেও হাসপাতালে নেয়ার পর জ্ঞান ফিরেছে।
 
ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
 
সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
 
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.