Sylhet Today 24 PRINT

৪ জুলাই সব ব্যাংক বন্ধ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৬

আগামী ৪ জুলাই সোমবার দেশের সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই শনিবার ব্যাংক খোলা থাকবে। আর ২ ও ৩ জুলাই পোশাকশিল্প এলাকার ব্যাংকগুলো খোলা থাকবে।

রোববার (২৬ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তবে শিল্প এলাকায় পোশাক শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া সুবিধার্থে ২ ও ৩ জুলাই ওইসব এলাকায় ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে।

এর আগে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে ৪ জুলাই ছুটি ঘোষণা করা হয়। ওই দিনের পরিবর্তে ১৬ জুলাই (শনিবার) অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯দিন (১-৯ জুলাই) ঈদের ছুটি পাচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.