সিলেটটুডে ডেস্ক | ২৭ জুন, ২০১৬
ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের কয়েকটি এলাকায় মৃদু ভূমিকম্পের খবর পাওয়া গেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৭ মাত্রায়। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সোমবার (২৭ জুন) সকাল ৬টা ২৭ মিনিট ৪৩ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো চট্টগ্রামের মানিকছড়ি থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।