Sylhet Today 24 PRINT

হাসিনাকে ঈদ কার্ড পাঠালেন খালেদা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ জুন, ২০১৬

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভুঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এ শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ঈদের শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।

উল্লেখ্য, প্রতি ঈদেই নিজেদের মধ্যে এমন শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.