Sylhet Today 24 PRINT

মিতু হত্যাকাণ্ডে আরও দু\'জন গ্রেফতার

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৬

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে জড়িত আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু'জনের নাম ভোলা ও মনির হোসেন। এ সময় এই হত্যাকাণ্ডে তাদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে পুলিশ।

মিত্য হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার কামরুজ্জামান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর ওআর নিজাম রোডের বাসার অদূরে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু।

মোটরসাইকেলে আসা তিন হামলাকারী মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.