সিলেটটুডে ডেস্ক | ২৮ জুন, ২০১৬
ফাইল ছবি
টানা নয় দিনের ঈদের ছুটিতে সরকারি হাসপাতালগুলোর জরুরি বিভাগ ছাড়াও বহির্বিভাগ খোলা থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, এই ছুটির সময়ও রোগীদের কোনো রকম কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উত্তরায় মার্কেটে অগ্নিদগ্ধ দুই শিশুকে দেখতে গিয়ে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের ছুটিতেও চিকিৎসকরা কাজ করবেন। রোস্টার করা আছে। এই টানা ছুটির দিনগুলোতে জরুরিই শুধু নয় খোলা থাকবে বহির্বিভাগও। এ সময় মন্ত্রী ওই দুই শিশুর খোঁজ-খবর নেন।