Sylhet Today 24 PRINT

ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র : দুই যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ২৮ জুন, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পুলিশ উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গুলাবাড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মামুনুর রহমান (৩৫) ও একই ইউনিয়নের চরসাদীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মাসুদ (৩২) কে আটক করে। মঙ্গলবার বিকেলে  তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শাহীন জানান, কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.