Sylhet Today 24 PRINT

বৌদ্ধ মহাবিহার প্রধানকে এবি সিদ্দিকের নামে হত্যার হুমকি

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জুন, ২০১৬

দেশের বিশিষ্ট নাগরিকদের হত্যার হুমকি প্রদান, রামকৃষ্ণ মিশনের পুরোহিতকে হুমকির পর এবার বৌদ্ধ মহাবিহারের প্রধানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা হিসেবে চিঠিতে এবি সিদ্দিকের নাম রয়েছে।

এ ঘটনায় রাজধানীর সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বৌদ্ধ মহাবিহার কর্তৃপক্ষ।

সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস ফকির জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই চিঠির বিষয়ে শুদ্ধনন্দ নিজেই সবুজবাগ থানায় মঙ্গলবার বিকেলে একটি জিডি করেছেন। কে বা কারা এই চিঠি পাঠিয়েছেন আমরা তদন্ত করে দেখছি।’

তিনি আরো বলেন, ‘ডাকযোগে হত্যার হুমকি দিয়ে যে চিঠিটি পাঠানো হয়েছে তার প্রেরকের নামের জায়গায় এবি সিদ্দিক, গাজীপুর লেখা আছে।’

‘ডাকযোগে হত্যার হুমকি দিয়ে যে চিঠিটি পাঠানো হয়েছে তার প্রেরকের নামের জায়গায় এবি সিদ্দিক, গাজীপুর লেখা আছে।’

উল্লেখ্য, একই নামে গত ১৫ জুন রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে হত্যার হুমকি দেয়া হয়েছিলো। ওই চিঠিতে প্রেরকের ঠিকানা থেকে এবি সিদ্দিক নামের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে তলব করে আনে পুলিশ। পরে তার হাতের লেখা পরীক্ষা করে চিঠির লেখার সঙ্গে না মেলায় তাকে ছেড়ে দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.