Sylhet Today 24 PRINT

দেশে কোনো জঙ্গি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে কোনো জঙ্গি বা আইএসএস নেই। স্বাধীনতাবিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করতে গুপ্তহত্যা চালাচ্ছে।
 
বুধবার বিকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন।
 
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুপ্তহত্যা ও নৈরাজ্য প্রতিরোধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। গুম, খুনের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
 
বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সভাপতি এ কে এম আবদুল মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ।
 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ, সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.