Sylhet Today 24 PRINT

দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটির কানুনগো গ্রেপ্তার

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৬

দুর্নীতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে কয়েকশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত কয়েক মাসের বিশেষ অভিযানে কমিশন দুর্নীতির অভিযোগে বিভিন্ন মামলায় ১০০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই সরকারি কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.