Sylhet Today 24 PRINT

প্রধান বিচারপতিকে ‘অশালীন’ চিঠি, জজ বরখাস্ত

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৬

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে লেখা একটি চিঠিতে ঔদ্ধত্যপূর্ণ, ঔদ্ধত্যপূর্ণ, শিষ্টাচারবহির্ভূত, অশালীন, অসংযত ভাষা ব্যবহার করায় ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ সুপ্রীম কোর্ট ।

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানা গেছে।  

বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৫ এর বিধি ১১(১) অনুযায়ী জুয়েল রানাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে এ সময় অভিযুক্ত কর্মকর্তা প্রচলিত বিধি অনুযায়ী খোরকী ভাতা পাবেন।
 
এদিকে মাস দুয়েক আগে বিচার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জুয়েল রানার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন (জিএ) কমিটি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি ওই দুই বিচারকের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
প্রধান বিচারপতি এসকে সিনহা

ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে দুটি দেওয়ানি আপিল ২৩৮/১২, ২৩৯/১৩, দেউলিয়া মোকদ্দমা নং ১৭/০৩ ও ১৬/২০০০ পরিচালনার ক্ষেত্রে তার দক্ষতা ও সততা প্রশ্নবিদ্ধ হয়েছে। একজন অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কর্মকর্তা হয়ে আরজি খারিজের বিরুদ্ধে আপিল নিষ্পত্তির ক্ষেত্রে দীর্ঘ বিচারিক জীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.