Sylhet Today 24 PRINT

সাড়ে ৪ ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জুন, ২০১৬

রাস্তা ভাল, সেজন্য এবার ঈদকে ঘিরে দেশের কোন মহাসড়কে যানজট থাকবে না বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সড়ক মন্ত্রণালয়ের অধিনস্ত কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী ২ জুলাই প্রধানমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম এবং জয়দেবপুর-ময়মনসিংহ সড়কের চার লেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপরেই সাড়ে ৪ ঘন্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়ত করা যাবে।

মন্ত্রী আরো বলেন, ঈদকে ঘিরে যানজট নিরসনের জন্য এক হাজার রোভার স্কাউটের স্বেচ্ছাসেবক মাঠে নামানো হবে।

রাজধানীর সড়ক সর্ম্পকে তিনি বলেন, রাজধানীর অভ্যন্তরের সকল রাস্তার দায়ভার সিটি কর্পোরেশনের। কোন রাস্তা ভাঙ্গা থাকলে তা মেরামতের দায়িত্বও সিটি কর্পোরেশনের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.