Sylhet Today 24 PRINT

‘গুপ্তহত্যা চালিয়ে সরকার দেশকে অস্থিতিশীল করছে ’

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৬

সরকার দেশকে অস্থিতিশীল করে তুলছে। গুপ্তহত্যা চালিয়ে বিভিন্ন ধরনের পট তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ অবস্থা থেকে উত্তরণে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন জবাবে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল এসময় বলেন, বিএনপিকে পুরোপুরি নির্মূল ও নেতৃত্বশূন্য করতে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীর বিরুদ্ধে সরকার মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিচ্ছে। পুরো দেশকে আজ কারাগারে পরিণত করেছে সরকার। সরকার গোটা দেশকে দুর্নীতির রাজ্যে পরিণত করেছে। দুর্নীতির বৈধতা দিচ্ছে। জনগণের কাছে এ সরকারের জবাবদিহিতা নেই। যা ইচ্ছা তাই করছে। এ জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.