Sylhet Today 24 PRINT

চৈতী আহমেদকে ‘নাস্তিক ম্যাডাম’ আখ্যা দিয়ে মৃত্যুর জন্যে তৈরি থাকার হুমকি

নিজস্ব প্রতিবেদক |  ০১ জুলাই, ২০১৬

কবি, ব্লগার ও গল্পকার চৈতী আহমেদকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতা তাঁকে ‘নাস্তিক ম্যাডাম’ আখ্যা দিয়ে মৃত্যুর জন্যে তৈরি থাকার হুমকি দেয়।

গত বুধবার রাত নয়টার দিকে চৈতীর মোবাইল ফোনে +৬০১০২৭১১৭০৮ নম্বর থেকে কল করে বলা হয়, ‘নাস্তিক ম্যাডাম, এইবার তুমি মৃত্যুর জন্য তৈরি হও। ঘরবন্দী হয়ে বাঁচতে পারবে এমন চিন্তা কইরো না। আমরা তোমার সব খবরই রাখি।’

হুমকির পর তিনি বৃহস্পতিবার নিউমার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা করেন। জিডির নম্বর- ১৭৭৪/১৭।

এ ব্যাপারে চৈতী আহমেদ বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাঙালি জাতীয়তাবাদের পক্ষে ফেসবুক এবং বিভিন্ন ব্লগে দীর্ঘদিন যাবত লেখালেখি করে আসছি। এ কারণে কেউ হত্যার হুমকি দিতে পারে।’

তবে এ ধরনের হুমকি তাঁর বিশ্বাস ও লেখালেখিতে কোন ধরনের প্রভাব পড়বে না বলে জানান এ মুক্তিযোদ্ধা কন্যা।

এ ব্যাপারে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইলফোনে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.