Sylhet Today 24 PRINT

গুলশানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, বিদেশী জিম্মি

পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, পুলিশের এডিসি আহাদুল ইসলামসহ চারজন আহত

সিলেটটুডে ডেস্ক |  ০১ জুলাই, ২০১৬

রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে একটি রেস্টুরেন্টে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় পুলিশের এডিসি আহাদুল ইসলামসহ চারজন আহত হয়েছেন।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গুলশান থানার ডিউটি অফিসার সাইদুর রহমান জানান, রাত ৯টার পরপর একদল সন্ত্রাসী গুলশান ২ নম্বরের ৭৯ নম্বরে সড়কের একটি রেস্টুরেন্টে হামলা চালায়। তাৎক্ষনিকভাবে রেস্টুরেন্টের নাম এবং হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও সন্ত্রাসীদের দিকে পাল্টা গুলি চালায়। এতে উভয় পক্ষে সংঘর্ষ হয়।

বর্তমানে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। এছাড়া গুলশান এলাকার বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক ও নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়। অন্তত ৫০ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শোনা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.