Sylhet Today 24 PRINT

‘বাবা, আমাদের বাঁচাও’ : ফোনে জিম্মি মালিহার আকুতি

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৬

মালিহার বাবা

রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মি হওয়াদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মালিহা। জিম্মি হওয়ার পরপরই তিনি তার বাবার কাছে ফোন করে বাঁচার আকুতি জানিয়েছেন।

জিম্মি মালিহার বাবা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ইফতারের কিছুক্ষণ পরই মেয়ে আমাকে ফোন করে বলে, বাবা আমরা বিপদে, আমাদের বাঁচাও। এরপরই তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে বাসা থেকে নেমে রাস্তায় চলে আসেন। তাদের বাসা রেস্টুরেন্টের অপর পাশেই বলে জানান তিনি।

মালিহার বাবা বোরহান বলেন, বিকেলের দিকে মালিহা তার ৪/৫ জন বান্ধবীকে নিয়ে ওই রেস্টুরেন্টে খেতে যায়। ফোনে মালিহা জানিয়েছে ভেতরে অস্ত্রধারীরা সবাইকে জিম্মি করে ঘুরে বেড়াচ্ছে। তবে ভেতরে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না তা মালিহা জানাতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.