Sylhet Today 24 PRINT

গুলশান হামলায় ওসির পর ডিবির এসি রবিউলও নিহত

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৬

গুলশানের রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় ডিবির সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলামও নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টা ৩৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। 

নাম প্রকাশ না করা শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, অপারেশন থিয়েটরের নেয়ার আগেই এসি রবিউল ইসলাম মারা যান। 

এর আগে একই হামলার ঘটনায় বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন নিহত হন। ওসি নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.