Sylhet Today 24 PRINT

‘পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে’

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৬

‘আমরা খুব বিপদে আছি। আমাদের বাঁচাও। ওরা বলছে পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে।’

এভাবেই আকুতি জানিয়েছেন গুলশান ৭৯ নম্বর রোডে ‘হলি আর্টিসান বেকারি’ নামে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে জিম্মি থাকা ইঞ্জিনিয়ার হাসনাত করিম। তিনি ফোনে এমন আকুতি জানান তাঁর চাচা আনোয়ার করিমের কাছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টায় গণমাধ্যমকে একথা জানান আনোয়ার করিম।

হাসনাত করিমের সঙ্গে রেস্টুরেন্টের ভেতরে জিম্মি আছেন তার স্ত্রী ও দুই সন্তানও। শুক্রবার ইফতারের পর তারা এই রেস্টুরেন্টে খেতে এসেছিলেন।

আনোয়ার করিম বলেন, ও ফোনে বলছিলো আমরা খুব বিপদে আছি। ওরা বলছে পুলিশ গুলি চালালে ওরা আমাদের মেরে ফেলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.