Sylhet Today 24 PRINT

অভিযান শুরু, সাউন্ড গ্রেনেডের শব্দ ঘটনাস্থলে

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৬

অবশেষে গুলশানের রেস্টুরেন্টে জিম্মিদশার প্রায় আট ঘণ্টা পার হওয়ার পর শনিবার ভোর পৌনে চারটার পরপরই অভিযান শুরু করেছে যৌথবাহিনী। যার অগ্রভাগে রয়েছেন র‌্যাব সদস্যরা।

এরই মধ্যে অন্তত পাঁচটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে।

কম্যান্ডিং অফিসার উচ্চ স্বরে জানিয়েছেন, যারা বের হয়ে আসতে চায় তারা যেনো হাত উঁচু করে বের হয়ে আসেন।

ভোর ঠিক চারটায় ভেতর থেকে গুলিবিদ্ধ একজনকে বের করে আনা হয়। তার নাম শাওন বলে জানা গেছে।

অভিযান স্থলে তিনটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.