Sylhet Today 24 PRINT

কমান্ডো অভিযান শুরু, একের পর এক বিকট শব্দে কাঁপছে পুরো এলাকা

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৬

গুলশানের রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় উদ্ধার সেনাবাহিনীর কমান্ডো ইউনিটের নেতৃত্বে অভিযানের শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল সাড়ে সাতটা থেকে একযোগে ভারী গোলা আর গানফায়ারের শব্দে কেঁপে উঠে পুরো এলাকা। তবে এগুলো সরাসরি সন্ত্রাসীদের উপর আক্রমন কিনা সেটা নিশ্চিত করে বলা যাচ্ছেনা।

নিরাপত্তা বিশ্লেষকেরা জানান, বিকট শব্দে ভবনের চারপাশের দেয়াল ভেংগে ফেলা হচ্ছে বলে ধারনা করা হচ্ছে। তবে ভেতর থেকে কোনো ধরনের পাল্টা আক্রমন কি না তাও বলা যাচ্ছেনা।

তবে ঘটনাস্থল থেকে অন্তত দু'শ গজ দূরে সংবাদিক ও সাধারণ মানুষকে সরিয়ে দেয়া হয়েছে।

রাতভর পুলিশ, র‍্যাব, বিজিবি, সোয়াত ও নৌ-বাহিনীর কমান্ডোদের সমন্বয়ে গঠিত ফোর্স এ অভিযানের প্রস্তুতি শুরু করে।

বিস্তারিত আসছে... 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.