Sylhet Today 24 PRINT

বিকট শব্দ থেমেছে, ভবনটির দিকে এগিয়েছে ফায়ার ব্রিগেড

সকাল সোয়া ৮টার দিকে ফায়ার ব্রিগেডের সদস্যদের ভেতরে ঢুকতে দেখা যায়

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৬

সকাল সোয়া আটটার দিকে ভারী গুলির শব্দ থেমেছে। এর পরই ভবনটির দিকে এগিয়েছে ফায়ার ব্রিগেড।

ধারনা করা হচ্ছে, গুলশানের হলি বেকারির জিম্মি দশা এখন অবসানের পথে। সেখানে সেনাবাহিনীর কমান্ডোরা অভিযান চালাতে শুরু করলে প্রায় ২০-২৫ মিনিট পর গুলির শব্দ থামে।

অভিযান চলাকালে ভেবর থেকে নারী শিশুর তীব্র আর্তনাদের মতো কান্না ভেসে আসছিলো।

সকাল সোয়া ৮টার দিকে ফায়ার ব্রিগেডের সদস্যদের ভেতরে ঢুকতে দেখা যায়।

প্রথমেই অক্ষত অবস্থায় বের করে আনা হয় কয়েকজন নারী ও শিশুকে।

এরপর একাধিক আহত ব্যক্তিকে বের করে আনতে দেখা যায়।

সকাল ৮টা ২০ মিনিটে র‌্যাবের একটি অ্যাম্বুলেন্স বাইরে বের হয়ে যেতে দেখা যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.