Sylhet Today 24 PRINT

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুলাই, ২০১৬

ফাইল ছবি

জাতির উদ্দেশে আজ (শনিবার) ইফতারের পর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম হেলাল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বলে জানা গেছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাতে গুলশানে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করা নিয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান ৭৯ নম্বর সড়কে হলি আর্টিজান বেকারি ও এর দোতলায় অবস্থিত ও কিচেন রেস্টুরেন্টে ৭ জন জঙ্গি সদস্য প্রবেশ করে। তাদের হাতে ছিল পিস্তল ও কাঁধে কালো ব্যাগ। 'আল্লাহু আকবর' আওয়াজ তুলে হামলা চালিয়ে তারা রেস্টুরেন্টে ঢুকে পড়ে দেশি-বিদেশি প্রায় ৪০ নাগরিককে জিম্মি করে।

ঘটনায় ২ পুলিশ কর্মকর্তা, ৬ জঙ্গি এবং ২০ বিদেশি জিম্মি সহ সর্বমোট ২৮ জন নিহত হন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে আইএসপিআর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.