Sylhet Today 24 PRINT

ঢাকার নিরাপত্তায় নামানো হলো বিজিবি

নিউজ ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০১৫


নির্বাচনের বর্ষপূর্তিতে রাজনৈতিক উত্তেজনার মধ্যে ঢাকা মহানগরে সভা-সমাবেশ নিষিদ্ধ করার পর নামানো হয়েছে বিজিবি।



সীমান্তরক্ষী বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহযোগিতার জন্য রোববার সন্ধ্যা ৬টা থেকে ঢাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।”

এর আগে সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞার বিষয়টি জানায় ঢাকা মহানগর পুলিশ।

এতে বলা হয়, সোমবার ৫ জানুয়ারি  পাল্টাপাল্টি সভা-সমাবেশের কর্মসূচি থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, জমায়েত নিষিদ্ধ থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.