Sylhet Today 24 PRINT

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৬

জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

রোববার বিকেল ৪টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, সংবাদ সম্মেলনের আগে বিকেল ৩টায় দেশে সাম্প্রতিক বিভিন্ন হামলাসহ উদ্ভূত সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে খালেদা জিয়া সংবাদ সম্মেলনে কথা বলবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.