Sylhet Today 24 PRINT

‘নিহত জাপানি ছয়জন ছিলেন মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা’

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৬

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গুলশানের হামলা বিশ্বব্যাপী সন্ত্রাবাদের একটা অংশ। গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ছয় জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের মেট্রোরেল প্রকল্পের কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন

রোববার (০৩ জুলাই) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় ওবায়দুল কাদের বলেন, নিহত ছয় জাপানি নাগরিক বাংলাদেশ সরকারের বাস্তবায়ধীন মেট্রোরেল প্রকল্পের সমীক্ষক হিসেরে কাজ করতেন। তবে এ ঘটনায় মেট্রোরেল প্রকল্পে কোনো প্রভাব পড়বে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.