Sylhet Today 24 PRINT

দিনাজপুরে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

দিনাজপুর সদর উপজেলায় স্ত্রী ও তিন বছরের ছেলেকে গলা কেটে হত্যার খবর পাওয়া গেছে।

সোমবার ভোরে দক্ষিণ জয়দেবপুর গ্রাম থেকে বকুল আরা পারভীন (২০) ও সাঈদ আল বিনয়ের (৩) লাশ উদ্ধার করা হয় বলে জানান কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম।

ওসি বলেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে সোহরাব হোসেন ভুট্টু তার স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। ভুট্টুকে গ্রেপ্তারসহ ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি রেদওয়ানুর।

লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.