Sylhet Today 24 PRINT

গুলশানে হতাহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার দিবেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৬

গুলশানের হোলি আর্টিসেন রেস্তোয়ার ইসলামী জঙ্গিগোষ্ঠির হামলা ঠেকাতে গিয়ে নিহত হওয়া দুই পুলিশ কর্মকর্তা ও ২৬ পুলিশ সদস্যদের পরিবারকে  ঈদের উপহার দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিহত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন খানের পরিবারকে ৩ লক্ষ করে ৬ লক্ষ এবং আহত ২৬ পুলিশ সদস্য প্রত্যেককে ১ লক্ষ করে ঈদ উপহার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

শুক্রবার জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে নিহত হন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল করিম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন খান। সেই সাথে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও ২৬ জন পুলিশ সদস্য।


উল্লেখ্য, গত শুক্রবার (১ জুলাই) রাতে গুলশান ২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। পরে কমান্ডো অভিযানে ৬ জঙ্গি নিহত হয় বলে শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে। এছাড়া ১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.