Sylhet Today 24 PRINT

নিশা দেশাই রোববার ঢাকা আসছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুলাই, ২০১৬

এ মাসের শেষে ঢাকা সফরের কথা থাকলেও গুলশান হামলার প্রেক্ষাপটে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে সফর এগিয়ে রোববারই ঢাকায় আসছেন  মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

দুই দিনের সফরে আসছে রোববার (০৩ জুলাই) তিনি ঢাকায় আসছেন বলে কূটনীতিক সূত্রগুলো নিশ্চিত করেছে।

সফর সূচি অনুযায়ী, সফরকালে নিশা দেশাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনাসহ কিছুদিন আগে রাজধানীর কলাবাগানে বাসায় ইউএসএআইডির কর্মকর্তা জুলহাস মান্নানসহ দু’জনকে কুপিয়ে হত্যার ঘটনার তদন্তের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে।

গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে (স্প্যানিশ রেস্তোরাঁ) সন্ত্রাসী হামলায়  ১৭ বিদেশিসহ মোট ২৮ জন নিহত হন। এরমধ্যে ছয় জঙ্গিও রয়েছে।

নিহত বিদেশিদের মধ্যে সাতজন জাপান, নয়জন ইতালি ও ১ জন ভারতের নাগরিক। এছাড়া তিনজন বাংলাদেশি নাগরিক ও দু’জন পুলিশও রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.