Sylhet Today 24 PRINT

ঢাকায় নিশা দেশাই

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুলাই, ২০১৬

যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল দুই দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন।

রোববার (১০ জুলাই) সকালে তিনি ঢাকায় পৌঁছান।

নিশার সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং দুপুর ৩টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তার।

জানা যায়, এ মাসের শেষে ঢাকা সফরের কথা ছিলো নিশা দেশাইয়ের। তবে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক হত্যা ও কিশোরগঞ্জে হামলার প্রেক্ষাপটে তার সফর এগিয়ে আনা হয়েছে।

সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.