Sylhet Today 24 PRINT

বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৬

সরকারি চাকরি প্রত্যাশীদের মধ্যে ৩৬তম বিসিএসের প্রিলিমিনারিতে উত্তীর্ণদের  লিখিত পরীক্ষা আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
 
বৃহস্পতিবার (১৪ জুলাই) পিএসসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.