Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রের আর্মি স্টাফ কলেজে প্রথম বাংলাদেশি নারী মেজর হিসেবে যাচ্ছেন সানজিদা

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৬

যুক্তরাষ্ট্রের ‘আর্মি’স কমান্ড এন্ড জেনারেল স্টাফ কলেজের এক বছর মেয়াদী  একটি কোর্সে প্রথম বাংলাদেশী নারী সেনা কর্মকর্তা হিসেবে যোগ দিচ্ছেন মেজর সানজিদা হোসেন।

শুক্রবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র অ্যাম্বেসির অফিসিয়াল ফেসবুক পেজে মেজর সানজিদার এ সাফল্যে অভিনন্দন জানিয়ে একটি পোস্ট করা হয়।

ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্রের ক্যানসাসের ফোর্ট লিভেনউয়োর্থ এর এই কোর্স যুদ্ধ ও শান্তিকালীন সময়ে কৌশলগত নিরাপত্তার পরিবেশ সৃষ্টিতে নেতৃত্বশীল অফিসার গঠনে সহযোগিতা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.