Sylhet Today 24 PRINT

খালেদাকে ঘিরে এবার বালু আর ইটের ট্রাক

নিউজ ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০১৫

ফাইল ছবি

গুলশান কার্যালয়ে অবস্থানরত খালেদা জিয়া এবার বালু আর ইটের ট্রাকের বেড়াজালে আটকা পড়তে যাচ্ছেন।
ঢাকায় সভা সমাবেশের উপর নিষিদ্ধাদেশ জারীর পরও ৫ জানুয়ারি সমাবেশ করার কথা জানালে প্রসাশনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কাবস্থা জারী করা হয়েছে । 

আর আগে ২০১২ সালের ২৯ ডিসেম্বর রোড ফর ডেমোক্রেসির ডাক দেয়ার পরও খালেদার গুলশানের বাসায় বালুর ট্রাক নিয়ে এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় । এবার গুলশান কার্যালয়ের পাশে ইট আর বালু ভর্তি দুটি ট্রাক রাখা হল ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.