Sylhet Today 24 PRINT

রবিবার সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার বিকেল ৪ টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন। আসেম সম্মেলন থেকে দেশে ফিরে এ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী।

শনিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান।

তিনি বলেন, তিনদিনের মঙ্গোলিয়া সফর ও সেখানে ‘এশিয়া-ইউরোপ মিটিং’য়ে (আসেম) অংশগ্রহণ এবং সম্মেলনের ফাঁকে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক নিয়ে এ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

আসেমে অংশ নিতে ১৪ জুলাই তিনদিনের সরকারি সফরে মঙ্গোলিয়ার উলানবাটরে যান প্রধানমন্ত্রী। শনিবার বিকেলেই দেশের উদ্দেশে উলানবাটর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.