Sylhet Today 24 PRINT

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

সিলেটটুডে ডেস্ক |  ১৭ জুলাই, ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আজ (রোববার)। বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠেয় এই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা তার মঙ্গোলিয়া সফর বিষয়ে কথা বলবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এশিয়া ইউরোপ মিটিং (আসেম) এর ১১তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত বৃহস্পতিবার মঙ্গোলিয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনদিনের সফর শেষে শনিবার রাতে দেশে ফেরেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.