সিলেটটুডে ডেস্ক | ১৭ জুলাই, ২০১৬
গুলশানের হোলি আর্টিসেন রেস্তুরার হামলাকারী জঙ্গিদের বাড়িভাড়া দেয়া ও তথ্য গোপন রাখার দায়ে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য (প্রো-ভিসি) গিয়াসউদ্দিন আহসানের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার দুপুরে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে এই রিমান্ড মঞ্জুর করা হয়।