Sylhet Today 24 PRINT

ওয়ারেন্টভুক্ত আসামি হস্তান্তর করবে বাংলাদেশ ও ভারত

সিলেটটুডে ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৬

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন প্রস্তাবনায় অনুযায়ী এখন ওয়ারেন্টভুক্ত আসামিদের হস্তান্তর করতে পারবে দুই দেশ।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মাদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বিদ্যমান আইনটির সংশোধন প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের ওয়ারেন্টভুক্ত কোনো আসামি দুই দেশে অবস্থান করলে তাদের হস্তান্তর করা যাবে। ২০১৩ সালে ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি করেছিল বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.