Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো অস্ট্রেলিয়া

সিলেটটুডে ওয়েব ডেস্ক |  ১৮ জুলাই, ২০১৬

আবারও সন্ত্রাসী হামলা হতে পারে এমন তথ্য নাগরিকদের জানিয়ে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা বাড়িয়েছে অস্ট্রেলিয়া।

সোমবার জারি করা নতুন সতর্কবার্তায় দেশটি বলেছে, 'জঙ্গিরা যে বাংলাদেশে পশ্চিমা স্বার্থের ওপর আরও হামলা করার পরিকল্পনায় আছে, সে বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে।'

তাই নাগরিকদের সতর্ক করে দিয়ে অস্ট্রেলিয়া বলেছে, 'এই মুহূর্তে বাংলাদেশ সফর করা ঠিক হবে কি না, তা যেন তারা আবারও ভেবে দেখেন।'

প্রসঙ্গত, গত ১ জুলাই ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন, যাদের ১৭ জনই বিদেশী নাগরিক। ঐ হামলার পরেও অস্ট্রেলিয়া বাংলাদেশে তাদের কর্মীদের চলাফেরায় সতর্ক থাকার পাশাপাশি জনসমাগমস্থলে না যাওয়ার পরামর্শ দিয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.