Sylhet Today 24 PRINT

বেসরকারি শিক্ষক নিয়োগের আবেদন শুরু ২০ জুলাই

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৬

প্রথমবারের মতো সারাদেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১০ আগস্ট পর্যন্ত।

ইতিমধ্যে সারা দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ১৫ হাজারের বেশি পদ পূরণের জন্য চাহিদাপত্র দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে। কোন প্রতিষ্ঠানে কতটি শূন্যপদ রয়েছে তা এনটিআরসিএ ওয়েবসাইটে প্রকাশিত ই অ্যাডভারটাইজমেন্টের মাধ্যমে জানা যাবে।

আগ্রহী নিবন্ধন সনদধারীরা ngi.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট পদসমূহের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র বাছাই শেষে মেধার ভিত্তিতে প্রতি পদের বিপরীতে চূড়ান্তভাবে একজনকে নিয়োগের সুপারিশ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.