Sylhet Today 24 PRINT

খিলগাঁওয়ে শিবিরের মেস থেকে ককটেল, জিহাদি বইসহ আটক ২০

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুলাই, ২০১৬

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে আজ মঙ্গলবার ভোরে ওই থানার ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শিবিরের ২০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ  থেকে ককটেল, জিহাদি বই ও কম্পিউটার উদ্ধার করা হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, "সোমবার ভোরে খিলগাঁও ‘এ’ ব্লকের ওই বাসায় অভিযান চালানো হয়।" 

পুলিশ জানায়, ভোরে ওই এলাকার এ ব্লকের একটি মেসে অভিযান চালিয়ে ওই ২০ জনকে গ্রেপ্তার করা হয়। সেখানে শিবিরের ওই থানার সভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক ছিলেন।

ওসি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হচ্ছে। পরে রিমান্ডের আবেদন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.